অনলাইনে জুতা কিনলে যেসব বিষয় লক্ষ রাখবেন

কর্মব্যস্ততাপূর্ণ জীবনে দোকানে গিয়ে কেনাকাটা করা অনেকের পক্ষেই বেশ কষ্টকর। তাই বলে কি কেনাকাটা থেমে থাকবে? মোটেই না। তথ্যপ্রযুক্তির এই যুগে ঘরে বসে অনলাইনে অনায়াসেই কেনাকাটা সেড়ে নিতে পারেন। কিন্তু অনেকে অনলাইনে অন্যান্য জিনিসপত্র কিনলেও জুতা কিনতে ভরসা পান না। এটা ঠিক যে অন্য জিনিসপত্র সহজে কিনলেও অনলাইনে জুতা কেনার সময় একটু বেশি সতর্ক থাকতে হয়। অনলাইনে জুতা কেনার সময় কিছু কৌশল খাটিয়ে কাজ করলে ভালো কিছু কিনতে পারবেন। এতে আপনার সময় ও যাতায়াত ভাড়া বাঁচবে। অনলাইনে জুতা কেনার সময় কোন দিকগুলো খেয়াল রাখবেন, তা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট ফেমিনা।

সঠিক সাইজ নির্বাচন করুন
সব পণ্য কেনার আগে সাইজটা জেনে নেবেন। তবে জুতা কেনার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নিজে পায়ে না পরে কিনলে সমস্যা হতে পারে, তাই পায়ের মাপ বুঝে সঠিক সাইজ ঠিক করবেন।

কোম্পানির নীতিমালা সম্পর্কে জানুন
অনেক ভুয়া সাইট থাকে, তবে দেখেশুনে কেনাকাটা করাই ভালো। কোম্পানি সম্পর্কে যাচাই করে অর্ডার করুন, দরকার হলে ফোনে কথা বলুন।

হাতে পাওয়ামাত্রই পড়ে দেখুন
জুতা যেহেতু হাতে পেয়েছেন, তখন দেরি না করে পড়ে দেখুন ঠিক আছে নাকি।

পণ্যের বিবরণ
যে জুতা অর্ডার করেছেন, দেখে নিন ঠিকটা পেয়েছেন কি না। অর্ডারের সঙ্গে পণ্য মিলিয়ে তবে বুঝে নিন।

মানানসই জুতা পছন্দ করুন
জুতা শুধু ছবি দেখে অর্ডার দিচ্ছেন, তা-ও আবার না পরে। তাই নিজের স্টাইল আর আরামের কথা মাথায় রেখে জুতা অর্ডার দিন।

পরীক্ষা করে দেখুন
প্রথমে জুতা পরে হেঁটে দেখুন। যদি ঠিকঠাক না মনে হয়, তাহলে বদলে নিতে পারেন, ফেরতও দিতে পারবেন।

ঘরের ভেতর জুতা পড়ে দেখুন
বাইরে হেঁটে জুতা নোংরা বা নষ্ট হলে ফেরত দিতে পারবেন না, তাই ঘরে পরে দেখুন।

নিরাপদ পেমেন্ট
অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে অনেক ঝামেলা হয়ে থাকে। এ ধরনের ঝামেলার জন্য আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা ভিসা কার্ড ব্যবহারের সময় সাবধানে পেমেন্ট করবেন এবং ভালোভাবে যাচাই করে নেবেন।

রিভিউ ও রেটিং
অনলাইনের রিভিউ দেখে আপনি যে পণ্য কিনবেন, তার সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। সুতরাং জুতা কেনার আগে অবশ্যই রিভিউ ও রেটিং দেখে নিন।

বিশ্বাসযোগ্যতা যাচাই করে নিন
অনলাইন থেকে কেনার আগে বিশ্বাসযোগ্যতা যাচাই করে দেখা প্রয়োজন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাইটের পেজে গিয়ে ভালো করে খতিয়ে দেখুন। অনলাইনের প্রভাব আমাদের জীবনে বাড়ছে, তবে কেনার আগে সেই ওয়েবসাইটগুলো ভালো করে যাচাই-বাছাই করে আপনার পণ্যটি অর্ডার দিন।
অনলাইনে জুতা কিনলে যেসব বিষয় লক্ষ রাখবেন অনলাইনে জুতা কিনলে যেসব বিষয় লক্ষ রাখবেন Reviewed by Nahidul Islam on May 17, 2017 Rating: 5
Powered by Blogger.