দাড়ি কামানোর পর জ্বালাভাব কমাত, মাস্কের সঙ্গে, ক্লান্তি দূর করতে কিংবা মেইকাপ সুন্দর রাখতে গোলাপ ফুলের নির্যাস মিশ্রিত পানি বেশ উপযোগী। রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনে জানানো হয়, ভারত থেকেই নাকি গোলাপ জলের ব্যবহার সারা বিশ্বে ছড়িয়ে যায়।
শিট মাস্কের নিচে ব্যবহার করুন: আধুনিক রূপচর্চায় শিট মাস্ক বেশ জনপ্রিয় অনুষঙ্গ। মুখ ধুয়ে ভালোভাবে মুছে গোলাপ জলে তুলা ভিজিয়ে ত্বকে বুলিয়ে নিন অথবা স্প্রে করে মুখে লাগান। এর উপর শিট মাস্ক লাগান। এতে ত্বক আরও আর্দ্র থাকবে এবং মাস্কের কার্যকরিতাও বৃদ্ধি পাবে।
শেইভিংয়ের জ্বলুনি কমাতে: দাড়ি কামানোর পর ত্বকে জ্বালাভাব হতেই পারে। এক্ষেত্রে শেইভের পর গালে খানিকটা গোলাপ জল লাগিয়ে নেওয়া যেতে পারে। এর ত্বক শীতলকারী উপাদান জ্বালাভাব কমিয়ে আরাম দেবে।
বডি লোশনের আগে ব্যবহার: যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক এবং চামড়া ওঠার সমস্যা রয়েছে তারা প্রথমে ত্বকে গোলাপজল স্প্রে করে ভেজা অবস্থাতেই লোশন লাগিয়ে নিতে হবে। এতে ত্বক আর্দ্র থাকবে।
গোসলের পানিতে মিশিয়ে ব্যবহার: সারাদিন খাটাখাটনির পর গোসল শরীরের ক্লান্তি ঝেরে ফেলতে সাহায্য করে। গোসলের পানিতে খানিকটা গোলাপ জল মিশিয়ে নিলে তা ক্লান্তি দূর করবে। তাছাড়া সুগন্ধিও ছড়াবে।
মেইকআপ সুন্দর রাখতে: এবং দীর্ঘস্থায়ী করতে গোলাপ জল ব্যবহার করা যেতে পারে। মেইকআপের শুরুতে ত্বকে খানিকটা গোলাপ জল ছিটিয়ে নেওয়া যায়। আর শেষে গোলাপ জল স্প্রে করে নিলে মেইকআপ অনেকটা সময় স্থায়ী থাকবে।
সুন্দর ত্বকের জন্য গোলাপ জল
Reviewed by Nahidul Islam
on
May 18, 2017
Rating:
Reviewed by Nahidul Islam
on
May 18, 2017
Rating:

