০১. আল-হামদুলিল্লাহ, সকল প্রশংসা জগত সমূহের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য। (সূরাঃ ফাতেহা - আয়াতঃ ১)
০২. আল-কোরআন এই সেই কিতাব যাতে কোন সন্দেহের অবকাশ নেই। এতে রয়েছে মুত্তাক্বীদের জন্য পথের দিশা। মুত্তাক্বী তারা যারা গায়েবে ইমান রাখে, নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিযিক দিয়েছি তা থেকে ব্যয় করে। (সূরাঃ বাকারা - আয়াতঃ ২-৩)
০৩. নিশ্চয়িই নির্ধারিত সময় নামাজ পড়া মুমিনদের উপর ফরজ। (সূরাঃ নিসা - আয়াতঃ ১০৩)
০৪. তিনি (মহান আল্লাহ) তোমাকে দেখেন, যখন তুমি দন্ডায়মান হও নামাজের জন্য। ( সূরাঃ আশ শুয়ারা - আয়াতঃ ২১৮)
০৫. পৃথিবীতে গর্ব ভরে বিচরন করো না। নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক গর্বকারীকে পছন্দ করেন না। (সূরাঃ লোকমান - আয়াতঃ ১৮)
০৬. নিশ্চয় যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা তো শুধু তাদের পেটে অগ্নি ভক্ষন করেছে, তারা সত্ত্বরেই দোজখের আগুনে জ্বলবে। (সূরাঃ নিসা - আয়াতঃ ১০)
০৭. তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করোনা এবং মানুষের ধন সম্পত্তির কিয়দাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে উহা বিচারকগনের নিকট পেশ করোনা। (সূরাঃ বাকারা - আয়াতঃ ১৮৮)
০৮. অত্যাচারীরা পরস্পরের বন্ধু, আর মহান আল্লাহপাক মুত্তাক্বীদের বন্ধু। (সূরাঃ আছিয়াহ - আয়াতঃ ১৯)
০৯. আমি (মহান আল্লাহ) প্রত্যেক মানুষের কৃতকর্মকে তার গলার হার স্বরুপ করে রেখেছি এবং কিয়ামতের দিন তার আমলনামা তার জন্য বের করে তার সম্মুখে উপস্থিত করব। যা সে উন্মুক্ত অবস্থায় দেখতে পাবে। তাকে বলা হবে তুমি তোমার আমলনামা পাঠ কর। আজ তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। ( সূরাঃ বণী ইসরাইল - আয়াতঃ ১৩)
১০. এই সেই জান্নাত, যার অধিকারী করব আমি (মহান আল্লাহ) মুত্তাক্বীদেরকে। (সূরাঃ মারইয়াম - আয়াতঃ ৬৩)
পবিত্র কোরআন-এর বাণী
Reviewed by Nahidul Islam
on
May 27, 2017
Rating:
Reviewed by Nahidul Islam
on
May 27, 2017
Rating:

