পবিত্র হাদিস - এর বাণী

০১. তোমাদের মধ্যে সেই ব্যক্তিই শ্রেষ্ঠ, যে পবিত্র কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। (বোখারী শরীফ)
০২. লোভ আলেমদের অন্তর থেকে এলেমকে বের করে দেয়। (দারেমী)


০৩. আল্লাহর নিকট প্রার্থনা বিপদ দূর করে। (ছগির)
০৪. প্রত্যেক আদম সন্তানই অপরাধী, তন্মধ্যে উত্তম তারাই যারা সত্যিকারে তওবা করে। (তিরমিজী)
০৫. বান্দাহ যতক্ষন নামাজে থাকে, ততক্ষন তার মাথার উপরে নেকী ঝরতে থাকে। (তিরমিজী)
০৬. আল্লাহর শাস্তি হইতে রক্ষা পাইতে তাঁহার ইবাদত অপেক্ষা অধিক শক্তিশালী আর কিছুই নাই। (তিরমিজী)
০৭. যে ধনী বিখ্যাত হইবার জন্য দান করে, সে প্রথমে দোজখে প্রবেশ করিবে। (মুসলিম ও তিরমিজী)
০৮. যে ব্যাক্তি মানুষকে দয়া করেনা, মহান আল্লাহ ও তাকে দয়া করেন না। ( আল-হাদিস)
০৯. মহান আল্লাহ যে ব্যাক্তির কল্যান চান তাকে বিপদে ফেলে পরখ করেন। (আল-হাদিস)
১০. আমি (মহান আল্লাহ) বান্দাদের নিকটেই থাকি, যখন তারা আমাকে স্মরন করে এবং আমার ইবাদতে মশগুল থাকে। (আল-হাদিস)
১১. সর্বোত্তম কালাম হলো মহান আল্লাহর পাক কুরআন এবং সর্বোত্তম পথ হলো মুহাম্মদ (সঃ) এর পথ। (আল-হাদিস)
১২. প্রত্যেক নেক কাজই সাদকাহ স্বরুপ। (আল-হাদিস)
১৩. নিশ্চয়ই নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করাই শ্রেষ্ঠ জিহাদ। (আল-হাদিস)
পবিত্র হাদিস - এর বাণী পবিত্র হাদিস - এর বাণী Reviewed by Nahidul Islam on May 27, 2017 Rating: 5
Powered by Blogger.